ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ১৭ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর ইসলাম ও সদস্য সচিব সমির চক্রবর্তীর যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।